• Breaking News

    Thursday, October 2, 2014

    আসছে ‘সুলতানা বিবিয়ানা’


    বাপ্পী ও আাঁচলবাপ্পী ও আাঁচলএই প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক হিমেল আশরাফ। ছোট পর্দায় ‘ওয়ানডে’ খেলে তিনি হাত পাকিয়েছেন। এবার হচ্ছে তাঁর ‘টেস্ট’ অভিষেক। তাই বলে এই ‘টেস্ট ম্যাচ’ দেখতে বসে মানুষ ঝিমিয়ে পড়বে না; দৈর্ঘ্যটা বড় হলেও, টেস্ট ম্যাচে থাকবে টি-টোয়েন্টির রোমাঞ্চ—কথা দিলেন হিমেল আশরাফ। ছবির নাম সুলতানা বিবিয়ানা। ‘ছবি হিট হবে না ফ্লপ হবে, সেটা আমার হাতে নেই। কিন্তু ছবি দেখে দর্শক কাঁদবে কি না, উত্তেজনায় নখ কামড়াবে কি না—সেসব আমার হাতে আছে। আমি চাই দর্শককে পূর্ণ বিনোদন দিতে। দু-চারটা সিনেপ্লেক্সে ছবি চলবে, এমনটা চাই না। চাই সব ধরনের দর্শক আমার ছবি দেখুক।’
    এমন পরিকল্পনা মাথায় নিয়েই হিমেল বাছাই করেছেন তাঁর ছবির কলাকুশলীদের নাম। মূল ভূমিকায় থাকছেন বাপ্পী ও আঁচল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন, প্রযোজনা করেছেন আরশাদ আদনান। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে। রোড টু আমেরিকা, সেলিব্রিটি সেভেন্টি ওয়ান-এর মতো আলোচিত নাটকগুলোর পরিচালক হিমেল আশরাফ জানালেন, তাঁর প্রথম ছবির লোকেশন আর গল্পেও থাকছে চমক। কথায় আর কাজে কতটুকু মিল আছে, জানতে হলে অপেক্ষা করতে হবে ১৪ এপ্রিল পর্যন্ত। এদিনই ছবিটি মুক্তি পাচ্ছে। 

    No comments: