• Breaking News

    Thursday, October 2, 2014

    আমির ‘হাফ অ্যাকটর!’

    BAG
    আমিরকে শাহরুখ বললেন, ‘হাফ অ্যাকটর’আমিরকে শাহরুখ বললেন, ‘হাফ অ্যাকটর’হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারণা নিয়ে এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান। প্রচারণার ফাঁকে বলিউডের বাদশাহ এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যেন পত্রিকায় পাতায় ঘটনাক্রমে হ্যাপি নিউ ইয়ার ছবির নাম উঠে আসে আরও একবার। ছবির কলাকুশলীসহ সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংকে নিয়ে একের পর এক লাইভ কনসার্টের আয়োজন করছেন তিনি। এমনই একটি কনসার্টে হানি সিং উপস্থিত হতে না পারায় উপস্থিত অভিনয়শিল্পীদের বলা হয়েছিল একটি করে গান গাইতে। মঞ্চে বোমান ইরানির কণ্ঠে ‘গিভ মি সাম সানশাইন’ গানটি শুনে শাহরুখের প্রশ্ন, ‘এটা যেন কোন ছবি?’ উত্তর এল, ‘থ্রি ইডিয়টস।’ ‘তা এই ছবির মূল চরিত্র কে আছেন?’ ‘আমির খান।’
    শাহরুখ যেন এই নামটা শোনার জন্যই অপেক্ষা করছিলেন। চট করে বলে দিলেন, ‘মঞ্চ ঘিরে যখন এত নামীদামি তারকারা বসে আছেন, তখন একজন “হাফ অ্যাকটর”-এর নাম না নেওয়াই শ্রেয়!’
    আমিরভক্তরা চাইলে রেগে আগুন হতে পারেন। আবার সান্ত্বনা পেতে পারেন এই ভেবে, ‘হাফ অ্যাকটর’ মানেই হলো তিনি ‘হাফ ন্যাচারাল’! জি নিউজ।

    No comments: