BAG
সামাজিক যোগাযোগের সাইট হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা ফেসবুকের বাণিজ্যিক চিন্তার প্রতিবাদে চালু হচ্ছে নতুন ধারার ওয়েবসাইট ‘এলো’ (www.ello.co)। সম্প্রতি ‘এলো’র প্রতিষ্ঠাতা পল বাডনিৎজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ এই সাইটটি হবে বিজ্ঞাপনমুক্ত।
বেটা বা পরীক্ষামূলকভাবে চালু হওয়ার এক সপ্তাহের মধ্যেই এ ওয়েবসাইটটিতে যোগ দেওয়ার ৩১ হাজার অনুরোধ এসেছে। মাত্র ৯০ জন বন্ধু নিয়ে সাইটটি চালু হলেও এটি এখন ছড়িয়ে দিতে চান পল। যুক্তরাষ্ট্রের একটি বাইসাইকেল দোকানের মালিক পল ৭ আগস্ট সাইটটি সবার জন্য উন্মুক্ত করেন।
ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য বিক্রি এবং বিজ্ঞাপন নেওয়ার অভিযোগের প্রতিবাদ হিসেবে ‘এলো’ চালু হচ্ছে বলে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিজ্ঞাপন না নেওয়া এবং তথ্য বিক্রি না করা, এ দুটি বিষয়ই হচ্ছে এলোর অন্যতম হাতিয়ার। তবে এরই মধ্যে ওয়েবসাইটটি ডিস্ট্রিবিউটেড ড্যানিয়াল অব সার্ভিসে (ডি-ডস) আক্রান্ত হয়েছে। বিষয়টি স্বীকার করে পল জানিয়েছেন, ‘আমরা এখনো সাইটটি নিয়ে কাজ করছি এবং আমরা বুঝতে পারছি এর পেছনে শক্তিশালী এবং দক্ষ নিরাপত্তা প্রযুক্তি লাগবে।’ পল মনে করেন বিকল্প একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু হলে ব্যবহারকারীদের জন্যও ভিন্ন জায়গা মিলবে।
এখন এলোতে যুক্ত হতে চাইলে প্রয়োজন হবে একটি আমন্ত্রণের। সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, এমন কিছু বিষয় নিয়ে এলো কাজ করছে, যা দেখে মনে করা হচ্ছে এলোই হয়তো ফেসবুকের অন্যতম বিকল্প হয়ে উঠবে। —বিবিসি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে কাজী আলম

No comments:
Post a Comment