BAG : বিশৃঙ্খলার দায়ে জড়িত ৭৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
গত সোমবার হতে টানা বিক্ষোভের সুফল পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক নেতাকর্মী। সমস্যা সমাধানে প্রশাসনের সাথ একাধিক মিটিং এর পর শাস্তি কমার সুখবর আসতে পারে বলে জানিয়েছেন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট মো: আফজাল হোসেন এর নেতৃতে স্থানীয় আওয়ামীলীগের এক প্রতিনিধি দল পবিপ্রবি প্রশাসনের সাথে মিটিং করে।
এই মিটিং এর পর প্রশাসন শাস্তি কমানোর উদ্যোগ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিছুক এক ছাত্রলীগ নেতা।
ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতির বরাত দিয়ে শের –ই বাংলা হল-২ এর সাধারণ সম্পাদক মো: শাহরিয়ার কবীর মিল্টন বলেন, “সভাপতি সোহাগ ভাই আমাদের কে সুখবরের জন্য অপেক্ষা করতে বলেছেন”।
অপর এক ছাত্রলীগ কর্মী রাজীব বলেন, “ যতদুর শুনেছি আমাদের শাস্তি কমানোর ব্যাপারে একমত হয়েছেন প্রশাসন। শৃঙ্খলা বোর্ডের একটি মিটিং হলে সমস্যার সমাধান হবে বলে জানতে পেরেছি”।
উল্লেখ্য, বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর ৭৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে প্রশাসন। তবে ৭৪ জনের মধ্যে প্রায় ৬৪ জনই হল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী।

No comments:
Post a Comment