BAG : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। রোববার পবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম রিমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি এ এইচ এম বদিউজ্জমান সোহাগ, সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সহ শীর্ষ স্থানীয় নেতারা আসবেন।
এদিকে কেন্দ্রীয় সভাপতি-সাধারন সম্পাদকের ক্যাম্পাসে আগমনকে পবিপ্রবিতে ছাত্রলীগের ১ম সম্মেলন বলে মনে করছেন। ফলে কমিটি তে স্থান পাওয়ার জন্য পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
নাম প্রকাশে এক ছাত্রলীগ নেতা বলেন, কেন্দ্রীয় সভাপতি-সাধারন সম্পাদকের পরিদর্শনের পর পর ই পবিপ্রবিতে কমিটি দেয়া হতে পারে।
উল্লেখ্য, পবিপ্রবিতে ২০১২ সালের ২৯মে প্রথম ছাত্রলীগের কমিটি গঠিত হয়।
- See more at: Exclusive

No comments:
Post a Comment