• Breaking News

    Tuesday, September 16, 2014

    B unit Seat Plan


     
    BAG: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর একযোগে সাতাশটি কেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    এবার ‘বি’ ইউনিটে ৭১০টি আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান- ১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৭৫টি) বিপরীতে ৫০,৫৫১ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
    সোমবার জবির জনসংযোগ ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
    আসন বিন্যাসে দেখা যায়, ১২০০০০১ থেকে ১২০১৩৪০ পর্যন্ত রোলধারীদের পোগোজ স্কুলে (জবি ক্যাম্পাস সংলগ্ন, সদরঘাট), ১২০১৩৪১ থেকে ১২০২৪৪০ পর্যন্ত সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে (বেইলি রোড, রমনা), ১২০২৪৪১ থেকে ১২০৩৭৪০ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (লক্ষ্মীবাজার), ১২০৩৭৪১ থেকে ১২০৪৭৯০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার), ১২০৪৭৯১ থেকে ১২০৬৩২৮ পর্যন্ত ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে (১২ অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া), ১২০৬৩২৯ থেকে ১২০৮৩২৮ পর্যন্ত কে.এল. জুবিলী স্কুল এন্ড কলেজে (৩৯ নর্থব্রুক হল রোড), ১২০৮৩২৯ থেকে ১২১০২৫১ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার), ১২১০২৫২ থেকে ১২১১৭৫১ পর্যন্ত আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে (১৩ নাজিমুদ্দিন রোড), ১২১১৭৫২ থেকে ১২১৩৭৫১ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (৬২ নাজিমুদ্দিন রোড), ১২১৩৭৫২ থেকে ১২১৬৭৫১ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বক্শীবাজার), ১২১৬৭৫২ থেকে ১২১৮২৫১ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস), ১২১৮২৫২ থেকে ১২১৮৯৬৬ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলে (বুয়েট ক্যাম্পাস), ১২১৮৯৬৭ থেকে ১২২০৩৬৬ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১২২০৩৬৭ থেকে ১২২১০৯৮ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে (আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১২২১০৯৯ থেকে ১২২২০৯৮ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুলে (ঢাকা বিশ্বদ্যিালয়), ১২২২০৯৯ থেকে ১২২৩৫৯৮ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর), ১২২৩৫৯৯ থেকে ১২২৪৬৯৮ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে (৪৯/ই আজিমপুর), ১২২৪৬৯৯ থেকে ২২৬৪৪৮ পর্যন্ত অগ্রণী স্কুল এন্ড কলেজে (আজিমপুর), ১২২৬৪৪৯ থেকে ১২২৭৮৪৮ পর্যন্ত ঢাকা সিটি কলেজে (ধানমন্ডি), ১২২৭৮৪৯ থেকে ১২৩০১৪৮ পর্যন্ত আইডিয়াল কলেজে (৬৫ সেন্ট্রাল রোড, ধানমন্ডি), ১২৩০১৪৯ থেকে ১২৩২১৪৮ পর্যন্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (নিউমার্কেট), ১২৩২১৪৯ থেকে ১২৩৪১৪৮ সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজে (১১৮ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মগবাজার), ১২৩৪১৪৯ থেকে ১২৩৬৪৫৯ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে (১৪৮ নিউ বেইলী রোড), ১২৩৬৪৬০ থেকে ১২৩৮৪৭৪ পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স কলেজে (অভয় দাস লেন, টিকাটুলী), ১২৩৮৪৭৫ থেকে ১২৪০২৭৪ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ১২৪০২৭৫ থেকে ১২৪১৭৭৪ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল) এবং ১২৪১৭৭৫ থেকে ১২৫০৬০০ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীগদের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
    প্রসঙ্গত, পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ০২ কপি প্রবেশপত্র নিয়ে আসতে হবে, যার ০১ কপি পরিদর্শক পরীক্ষার হলে যাচাইপূর্বক পরীক্ষার্থীকে ফেরত দিবেন এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শক জমা রাখবেন।
    উল্লেখ্য, পরীক্ষা কক্ষে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এরূপ কোন ইলেকট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং কেউ যদি এমন কিছু করে তবে তা পরীক্ষায় অসদুপায় অবলম্বন হিসেবে গণ্য করা হবে ও তার পরীক্ষা বাতিল করা হবে।
    ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd এ  পাওয়া যাচ্ছে।
    - See more at:http://bondhuaddaganbag.blogspot.com

    No comments: