পবিপ্রবি লাইভ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গা পূজার ছুটি শুরু হচ্ছে কাল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। ছুটি চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও ১৭ ও ১৮ অক্টোবর দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে ১ অক্টোবর থেকে ছুটি ঘোষণা হলেও ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছে।
- See more at: http://www.campuslive24.com/campus.67856.live24/#sthash.bPB6JgBL.dpuf
No comments:
Post a Comment