• Breaking News

    Sunday, August 9, 2015

    BAG
    আপনার হাতের পরের ফোনটি হয়তো হতে যাচ্ছে পৃথিবীর সব থেকে সাশ্রয়ী মূল্যের ফোন। আর তাই যদি হয় তবে, নিশ্চিত ধরে রাখুন সেটি হবে মজিলা ফায়ারফক্সের ফোন বা বলা যায় সেটি চলবে ফায়ারফক্সের অপারেটিংয়ে সিষ্টেমে।

    খ্যাতনামা ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান মজিলা এবার আনতে যাচ্ছে বিশ্বের সবথেকে কম মূল্যের স্মার্টফোন। সম্প্রতি মজিলা, চায়নিজ চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্প্রেডট্রাম এর সাথে একটি অংশীদারীত্বের চুক্তিতে স্বাক্ষর করেছে, যার ফলে তারা বিশ্বের সর্বাপেক্ষা কমমূল্যের স্মার্টফোন আনবে যার জন্য গুণতে হবে মাত্র ২৫ মার্কিন ডলার বা ১৫ পাউন্ড।

    মজিলা আসলে তাদের মূল বাজার হিসাবে আয়ের প্রান্ত-সীমায় বাস করা জনগোষ্ঠীকে বেঁছে নিয়েছে, যাতে করে তাদের ফোন গুলো অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা দিয়ে পরবর্তী বিলিয়ন ইউজার ধরতে পারে। আর এই হিসাবেই তারা ২৫ ডলার বা প্রায় ২ হাজার টাকার স্মার্টফোন নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

    Firefox_mozilla_25_dollar_phone_Bangladesh

    ২৫ মার্কিন ডলার মূল্যের এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি স্ক্রীন, যার রেজুলেশন হবে HVGA (৩২০x৪৮০) পিক্সেলের। ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে আরো থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফ এম রেডিও ও অন্যান্য সুবিধা। এই ফোনের রিয়ার ক্যামেরা হবে ২ মেগাপিক্সেলের। এই ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহৃত হবে মজিলা ফায়ারফক্স, যেখানে থাকবে এইচটিএমএল৫ সাপোর্ট সুবিধা।

    তবে এখন পর্যন্ত এই ফোনের বিষয়ে  মজিলা কোন ধরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কাজেই আকর্ষনী দামের এই ফোনের পরবর্তী খবর জানতে মুঠোফোন ডট কমের সাথেই থাকুন।

    No comments: